বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০২০

ময়মনসিংহে ৩৩টি ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের সবজি বিতরণ


করোনাভাইরাসের কারনে লকডাউনের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে পিকআপ ভর্তি ফ্রি সবজি নিয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।

আজ সোমবার সোমবার নগরীতে বসবাসরত ৪ হাজার পরিবারকে ফ্রি সবজি পৌঁছে দিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি'র নেতৃত্বে নেতাকর্মীরা।

সোমবার সকাল থেকে নগরের চুকাইতলা, মধ্যবাড়েরা, নওমহল নন্দিবাড়ি, থানারঘাট, বাঁশবাড়ি কলোনিসহ নগরির বিভিন্ন এলাকায় মাইকিং করে ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ২০ টি ওয়ার্ডে ৫ হাজারের বেশী পরিবারের মাঝে বেগুন, পটল, ঢেরস, টমেটো, ডাটা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুইশাক, পাট শাক, লালশাক, লাউ শাক, শসাসহ নানা ধরনের শাকসবজি বিনামূল্যে বিতরণ করে মহানগর ছাত্রলীগ।

এ বিষয়ে নওশেল আহমেদ অনি বলেন, দেশের এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভাই নির্দেশ দিয়েছেন। যতদিন এ দুর্যোগ থাকবে ততদিন ধাপে ধাপে আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশের মানুষের সকল বিপদে-আপদে ছাত্রলীগের নেতা-কর্মীরা সবসময় পাশে থেকেছে, এখনও পাশে আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১