বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ

কেরানীগঞ্জে আরো ৫ জন আক্রান্ত, মোট ৩৭

উপজেলা পর্যায়ে সর্বোচ্চ


ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরো ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার পর্যন্ত এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে। যা দেশের উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আক্রান্ত ৫ জনের সবাই বাসায় আছেন এবং শারীরিক অবস্থাও ভাল আছে। এখনো হাসপাতাল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তিনি সবাইকে বাসায় থাকার আহবান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১