বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

কোহলিকে চার মারতে বললেন আনুশকা!


চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে একসঙ্গে গৃহবন্দি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তবে বলতেই হবে আনুশকা শর্মার কারণে এই কোয়ারেন্টাইন সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট টিমের ফ্যানের ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন আনুশকা। ফলাফল, ট্রেন্ডিং কোহলি।

কোহলি নাকি ফ্যানেদের মিস করছেন, ক্রিকেটের মাঠ মিস করছেন, তাই পিচে নামলেন মিসেস কোহলি। ভিডিওতে দেখা যাচ্ছে গলা ফাটিয়ে আনুশকা বলছেন, এই কোহলি, ‘এই কোহলি, কী করছিস, চার মার না চার।’ ইতোমধ্যেই এই ভিডিও ৫.৪ মিলিয়ন ভিউ পেয়েছে। টুইটারে ট্রেন্ড করছেন বিরাট কোহলি।

ভিডিও শেয়ার করে আনুশকা শর্মা লিখছেন, ‘আমার মনে হল ও নিশ্চয়ই মাঠকে মিস করছে। এমনকি লক্ষ লক্ষ ফ্যানেদের চিৎকারও। এই ধরনের ভক্তদের তো আলবাত মনে পড়ছে। তাই ওকে সেরকম মনে করানোর চেষ্টা করলাম।’

ভিডিও থেকে সংগৃহীত

তবে অনুষ্কার জোরে চিতকারের পর বিরাটের চাহনিটাও অনবদ্য। চোখ তুলে স্ত্রীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মাত্র।

অভিনেতা কার্তিক আরিয়ন, কমেন্ট করে লিখেছেন, আমি এই রকম ফ্যান। বলিউডের প্রায় প্রত্যেকে মজা পেয়ে কমেন্ট করেছেন ভিডিয়োর নীচে। করণ জোহর, রণবীর সিং, জোয়া আখতার, নন্দীশ সাধু, নীনা গুপ্তা, অর্জুন কাপুর কে নেই তালিকায়।

কিছুদিন আগেও ভারতের অধিনায়কের চুল কেটে ভাইরাল হয়েছিলে আনুশকা শর্মা। করোনা আতঙ্কে ঘরবন্দি হওয়ার পর থেকেই কিছু না কিছু মজার করে চলেছেন অনুষ্কা। সেই তালিকায় নয়া সংযোজন। বেচারা বিরাট!

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভিডিও দেখুন:


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১