বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

টঙ্গীবাড়িতে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত


করোনার এপিসেন্টার নারায়নগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে শনিবার (১৮ এপ্রিল) আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

নতুন আক্রান্ত সকলেই পুরুষ। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাসলিমা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ এপ্রিল নারায়নগঞ্জে নিহত আ: হামিদ নামে এক বৃদ্ধকে (৬৫) টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের ঝিনাইসার কবর স্থানে দাফন করার সময় এলাকাবাসী বাধা দিলে মৃতের শরীর থেকে করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেন উপজেলা প্রশাসন। পরে রির্পোটে আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। পরে তার পরিবারকে লকডাউন করে রাখে উপজেলা প্রশাসন।

পরে পরিবারের সকলের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। অবশেষে শনিবার সকালে মৃত ব্যক্তির নাতী (২৪) ও ভাইয়ের ছেলে (৪৫) এর দুজনই করোনায় আক্রান্ত বলে রির্পোট আসে। আক্রান্ত দুজনই ভাল আছেন। তারা এখন লকডাউনে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১