বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

গোপালগঞ্জ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১, উপসর্গে মৃত্যু ৪


গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১০ পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। করো উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাইয়ূম তালুকদার কাশিয়ানীতে ৪ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের বাড়ি কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের ১জন, সাজাইল ইউনিয়নে ২জন ও মহেশপুর ইউনিয়নে ১ জন। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ নিজ এলাকায় এসেছেন।

কাশিয়ানী হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাইয়ূম তালুকদার জানিয়েছেন, গত ১৫ এপ্রিল আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তাদের পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তিদের আইসোলেসনে নেয়া ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা নেয়া হচ্ছে।

মুকসুদপুর উপজেলায় ১০ পুলিশ সদস্যসহ করোনা আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন এবং কোটালীপাড়া উপজেলায় রয়েছেন ১জন।

অন্যদিকে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১জন, কাশিয়ানী উপজেলায় ১জন, মুকসুদপুর উপজেলায় ১ জন ও টুঙ্গিপাড়ায় উপজেলায় ১ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১