আপডেট : ১৮ April ২০২০
চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে পড়ে মো. আদিল নামে এক শিশু নিহত হয়েছে। নিহ আদিল হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ড গ্রামের দিঘিরপাড়ের শাহীনের ছেলে। শনিবার ১১টার সময় খেলতে খেলতে সবার অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে পুকুরের পানিতে খেলনা ভেসে থাকতে দেখে বাড়ীর লোকজেন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধড্ডা গ্রামের আবুল বাসার জানান, পানিতে তুলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই আদিল মৃত্যুবরণ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১