বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ

দেশে একদিনে নতুন আক্রান্ত ৩০৬, মৃতের সংখ্যা বেড়ে ৮৪


করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩০৬ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্ত হয়েছেন ২১৩৯ জন, এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।

করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আজ শনিবার দুপুরে এসব তথ্য দিয়েছেন
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩০৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।

আরও ৮ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. ফ্লোরা বলেন, এ নিয়ে মোট ৬৬ জন সুস্থ হয়ে উঠলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১