বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ

সিঙ্গাপুরে একদিনেই ৩৭৫ বাংলাদেশি আক্রান্ত


সিঙ্গাপুরে একদিনে ৬২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। যার মধ্যে শুধু বাংলাদেশি আছেন ৩৭৫ জন।

এনিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০৩০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন৷ গতকাল আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যু হয়েছে৷ তবে করোনা ভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল।

সিঙ্গাপুরে ২১১৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১