আপডেট : ১৭ April ২০২০
ভাড়া করা লোক দিয়ে ত্রাণের জন্য বিক্ষোভ করানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন। তিনি বলেন, রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে ত্রাণের জন্য এসব বিক্ষোভের আয়োজন করা হয়েছে। মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভ, বিভিন্ন গণমাধ্যমে এটা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আজকেই গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, এই বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল। তথ্যমন্ত্রী বলেন, আমি বিএনপিকে অনুরোধ জানাব, অহেতুক সমালোচনা, ফটোসেশন আর উসকানি দেয়ায় ব্যস্ত না থেকে মানুষের পাশে দাঁড়ান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১