আপডেট : ১৭ April ২০২০
দেশের এই মহামারিতে বিভক্তি কাম্য নয়, সচেতনতার দুর্গ গড়ে ঘরে বসেই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। তিনি আরও বলেন, ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অন্যদিকে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারণে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১