বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২০

‘মিথ্যা সংবাদ’ প্রচারের প্রতিবাদে ইউএনওর কার্যালয়ের সামনে চেয়ারম্যানের অনশন


চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে একাত্তর টিভিতে চাল বিতরণে অনিয়ম শিরোনামে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার কার্যালয়ের কক্ষের সামনে অনশন করেছেন ওই চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি অনশন করেন।

চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম জানান, আমি এখনো চাল উত্তোলন করিনি। আর আমাকে চাল চোরের অপবাদ দিয়ে মিথ্যা নিউজ করা হয়েছে। চেয়ারম্যানি করে কি করবো। এরূপ সংবাদ শুনে বেঁচে থেকে কি লাভ। আমি ৭১ টিভির প্রতিনিধিকে বলেছি, ১০ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আমি চেয়ারম্যান হিসেবে নিদারুণভাবে দিন কাটাচ্ছি। গত ৩ দিনে বাসায় পরিবার নিয়ে না খেয়ে আছি।

তিনি বলেন, আমার বাবার সম্পদ বিক্রি করেছি প্রায় ১০ কোটি টাকার। আমার দাদা চেয়ারম্যান ছিল শেষ পর্যন্ত তিনিও না খেয়ে মারা গেছে। কেন মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাকে অপমান ও অপদস্ত করে মান সম্মান ক্ষুন্ন করেছে, তার সুষ্ঠু বিচার চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আমি চাল উত্তোলন করিনি। তারপরও সংবাদ পরিবেশন করেছে আমি চাউল বিতরণ করেছি।

এদিকে বৃহস্পতিবার দুপুরেই চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও নির্বাহী কর্তকর্তা কানিজ ফাতেমা এসে সুষ্ঠু ভাবে দেখা হবে বলে বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমকে আশ্বাস প্রদান করলে তিনি অনশন ভঙ্গ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১