আপডেট : ১৬ April ২০২০
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে রয়েছে নরসিংদী সদর উপজেলার ১৩ ও রায়পুরা উপজেলার ৫ জন । নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সী সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সী সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, বুধবার ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান (আইসিডিআর) পাঠানো হয়। বৃহস্পতিবার আইসিডিআর থেকে প্রাপ্ত রিপোর্টে জেলায় নতুন করে ১৮ জন আক্রান্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় ডাক্তার ও সংবাদকর্মী-সহ ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট ৩২ জন, রায়পুরায় ১১ জন, পলাশে ৩ জন, শিবপুরে ৮ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছে।নরসিংদী জেলায় এ পর্যন্ত ৬টি উপজেলা থেকে ৩২৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৬১ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১