বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২০

'শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশের কোন মানুষ অভুক্ত থাকবে না'


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্ষুধা সকল লিঙ্গের মানুষকে সমানভাবে যন্ত্রণা দেয়। ক্ষুধা নিবারণের জন্য, জীবন বাঁচানোর জন্য খাদ্য অপরিহার্য। জননেত্রী শেখ হাসিনার যুগোপযুগি পরিকল্পনায় করোনা সঙ্কট আমরা মোকাবেলা করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশের কোন মানুষ অভুক্ত থাকবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর রোলেক্স বেকারীর উদ্যোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে সহায়তা সামগ্রী গ্রহণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন রোলেক্স বেকারীর প্রোপাইটর মোঃ শফিউল্লাহ শুক্লা, দৈনিক করতোয়া পত্রিকার দিনাজপুুর প্রতিনিধি শাহরিয়ার হিরু প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১