বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২০

টঙ্গীবাড়িতে এক হাজার ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কর্মহীন হয়ে ঘরে থাকা এক হাজার ৫০০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মান্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমীলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হালদার ভুতুসহ আরও অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১