বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২০

সেনবাগে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন


নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড়  ইউনিয়নের উন্দানিয়া গ্রামে জ্বর-শ্বাস কষ্টে মারা যাওয়া আলী আক্কাসের (৪৫) শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।  বিষয়টি বুধবার রাত সাড়ে ১১ টার সময় নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা সরকারি  হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মতিউর রহমান।

গত রোববার রাত ১১ টার দিকে আলী আক্কাস তার উন্দানিয়া নিজ বাড়িতে মারা যায়। আলী আক্কাস  ওই গ্রামের মৃত আবদুল গোফরানের ছেলে। ছেলে সে পেশায়  রাজ মিস্ত্রীর হেলপার ছিলেন।

আলী আক্কাস ৯ এপ্রিল থেকে অসুস্থ ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, তার ও আশপাশের বাড়ির লকডাউন অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১