বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২০

জীবানুনাশক স্প্রে করা হয়েছে খালেদার বাসভবনে


জীবানুনাশক স্প্রে করা হয়েছে সদ্য কারামুক্ত হয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ।

মঙ্গলবার ফিরোজার আশপাশে এই স্প্রে করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জিয়াউর রহমান সংগঠনটির পক্ষ থেকে এ স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেড আর এফের সদস্য কৃষিবিদ সানোয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১