আপডেট : ১৪ April ২০২০
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সোয়াইন ফ্লু। এতে আক্রান্ত হন ১৬ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয় ১৮ হাজার ৪৪৯ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি সেই সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশী প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯, এইচ১এন১ বা সোয়াইন ফ্লুর চেয়েও ১০ গুণ বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে। ইউরোপ-আমেরিকায় যখন লকডাউন শিথিল করার গুঞ্জন শোনা যাচ্ছে ঠিক তখনি এমন মন্তব্য করলেন আধানম। তিনি বলেন, আমরা দেখছি যে, নভেল করোনা ভাইরাস দ্রুত ছড়ায়। হাসপাতাল বা পার্কের মতো জনসমাগমপূর্ণ স্থানগুলো থেকে দ্রুত এ ভাইরাস ছড়ায়। সামাজিক দূরত্ব বজায় রাখা বা লকডাউনের মতো কঠোর সিদ্ধান্তই এ ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। এটা প্রমাণিত। এরই মধ্যে স্পেনে আংশিক লকডাউন তুলে নেওয়া হয়েছে। একমাস পর রাজধানী স্পেনে কাজে ফিরেছেন কয়েক লাখ মানুষ। তবে রেস্তোরাঁ, বারের মতো অপরিহার্য নয় এমন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যদিকে আগামী মাস থেকে লকডাউন তুলে নিতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১