আপডেট : ১৪ April ২০২০
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন হেফাজত আমিরের ছেলে ও সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী। তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তবে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা করার প্রয়োজন। তাই বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে দুপুর ১টা ৫ মিনিটের দিকে তাকে একটি বেসরকারী এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে আজগর আলী হাসপতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১