বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২০

দিনে রোগী দেখলেন, রাতে জানা গেল চিকিৎসকই করোনায় আক্রান্ত


সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে তার নমুনার পজেটিভ ফলাফল জানা যায়। পরে ১১টার দিকে তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, গত কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। রাতে ঢাকা থেকে জানানো হয়, ওই চিকিৎসক করোনা পজেটিভ।

ওই চিকিৎসক সারাদিন রোগীদের চিকিৎসা দিয়েছেন জানিয়ে তিনি আরও জানান, ওই চিকিৎসক রাজধানীর শ্যামলীতে থাকতেন। সেখান থেকেই সাভার হাসপাতালে এসে দায়িত্ব পালন করতেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১