বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২০

সৌদি আরবে রাষ্ট্রদূতের দায়িত্বে জাবেদ পাটোয়ারী


পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব চালিয়ে আসা জাতীয় পার্টির নেতা গোলাম মসীহের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জাবেদ পাটোয়ারী।

তিন বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর (পিআরএল) ছুটি ও এ সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে তাকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

আগামী ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে রাষ্ট্রদূতের এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০১৮ সালের ২৫ জানুয়ারি পুলিশ মহাপরিদর্শক নিয়োগ পান জাবেদ পাটোয়ারী। ওই বছরের ৩ জুন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১