বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২০

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত

দাগনভূঞার দরবেশেরহাট বাজোরে পুড়ে যাওয়া দোকানসমূহ প্রতিনিধির পাঠানো ছবি


দাগনভূঞার দরবেশেরহাট বাজারে সোমবার দুপুর তিনটার সময় আগুন লেগে ১৫টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে দিনের নির্দিষ্ট সময়ের পর দোকান মালিকেরা বাড়ি চলে গেলে হঠাৎ আগুনের লাগতে দেখা যায় বাজারে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফেনী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকান গুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি ধারনা করা হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার হঠাৎ বাজারের বৃহৎ দোকান রহমান ষ্টোরে আগুনে লাগে। আগুনের তীব্রতা এতই ছিল যে, আশপাশের লোকেরা চেষ্টা করে নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশ ফায়ার সার্ভিস ও বাজারের লোকেরা চেষ্টা করে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকানগুলো হলো, কামালের রড সিমেন্টের গোডাউন খালেক ট্রেডার্স, মাঈন উদ্দিনের রড সিমেন্টের দোকান, নোমান জেনারেটর, মা স্বর্নালয়, মিলনের হোটেল, রহমান ষ্টোর, জিয়া ফার্মেসী, ইউসুফ বেডিং এন্ড ফার্নিচার, তাহের ডেকোরেটর, রহিম মোবাইল, হারুন ফ্লাওয়ারস, কালামের চা দোকান, জসিমের চা দোকান, মনির ইলেকট্রনিক্স ও লোকমান থাই গ্লাস।

দাগনভূঞা থানার ওসি মো. আসলাম শিকাদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১