বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২০

কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাতান রাসেদ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত এই যুবক বগুড়া জেলার সোনাতলা উপজেলার উত্তর করমচা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে , রোববার সকালে পৌরসভার গোয়ালবাতান এলাকার বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলস্টেশনের পাশের একটি ড্রেনের ভিতরে রক্ত মাখা এক যুবকের মৃতদেহ পরে থাকেতে দেখতে পায় এলাকাবাসী । পরে কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের পকেটে থাকা জন্মনিবন্ধন এর কাগজ থেকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার (ওসি) আলমগীর হোসেন মজুমদার , জানান নিতত যুবকের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর হাতে তার মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১