বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২০

বীরগঞ্জ-কাহারোলে ৮০০ চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরে বীরগঞ্জ-কাহারোল উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০০ চাষীদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

করোনা ভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য ২০২৯-২০২০ অর্থ বছরে উফশী আউশ ধান প্রণোদনা প্রদান কর্মসূচির আওতায় আজ রোববার বিকেলে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩০০ ও বীরগঞ্জে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

এতে একজন কৃষক পাবেন ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধান বীজ।

পৃথক সার ও বীজ বিতরণকালে এমপি গোপাল বলেন, করোনা ভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে পাঁঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। বাড়ির আশপাশে একটি জায়গাও ফাঁকা রাখা যাবে না। খালি জায়গায় তরি-তরকারি, ফলফলাদির গাছ লাগাতে হবে। কৃষি শ্রমিকদের যাতায়াত ও কাজের কথা চিন্তা করে সহযোগীতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন কাহরোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুকসহ আরও অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১