আপডেট : ১২ April ২০২০
বাংলাদেশে নতুন করে আরও চারটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলাগুলো হল লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝালকাঠি। এ নিয়ে মোট ৩৫টি জেলায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে যা মোট শনাক্তের প্রায় ৫০%। আবার ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্ত হয়েছেন আরও ৩৫% রোগী। আর ঢাকার বাইরে চট্টগ্রামে রয়েছে মোট আক্রান্তের ৬% রোগী। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। মৃত্যুর মোট সংখ্যা ৩৪। আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য দিয়েছেন। যে ৪ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুুরুষ, একজন নারী। এরমধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন দুই জন। একজনের বয়স ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজনই ঢাকার বাসিন্দা। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন তিন জন। মোট সুস্থ্য হওয়ার সংখ্যা ৩৯। গত ২৪ ঘণ্টায় ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪০টি। গতকালের কিছু নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১