আপডেট : ১১ April ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ আহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুত্বর আহতরা হলেন- নজরুল ইসলাম (৪৫), হুমায়ুন মিয়া (৩৫), মো. শাহজাহান (৪০), মোশারফ মিয়া (২১), ফজর আলী (১৬), মো. আলামিন (২৩), মো. শফি মিয়া (৪৫), আনার মিয়া (৩০), দুলাল মিয়া (৩৫)। পুলিশ জানায়, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের জেরে শাস্তিপুর গ্রামের মতি মেম্বার ও ফরিদ উদ্দির মাস্টার এই দুই পক্ষের লোকজন মধ্যে আজ সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে ভাঙচুর করা হয়ে বেশ কয়েকটি বাড়িঘর। এ ব্যাপারে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১