বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২০

পদ্মায় ২ টন জাটাকসহ ৫ জেলে আটক


মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ টন জাটকা ইলিশ জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি। শনিবার ভোর রাতে মাওয়া নৌপুলিশের পরিদর্শক মো. সিরাজুল কবিরের নের্তৃত্বে নৌপুলিশের একটি দল পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ জেলেকে ওই জাটকাসহ আটক করে।

পরিদর্শক সিরাজুল কবির জানান, ভোর রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ জেলেকে ২ টন বা ৪৫ মন জাটকা সহ আটক করা হয়। তবে জাটকার আকার এতোই ছোট যে দেখলে কষ্ট হয়। অসৎ এ জেলেরা অমানবিকভাবে খুবই ছোট নেট জাল দিয়ে এগুলো পদ্মা হতে ধরেছে। পরে আটককৃদের ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান জানান, আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার। পরে জব্দকৃত জাটকাগুলো গরীব দুঃখী ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়।#(ছবিসহ)


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১