বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২০

করোনা আতঙ্কে গুণবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসছে না চিকিৎসক-পরিদর্শিকা


করোনা ভাইরাস আতঙ্কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসছে না চিকিৎসক-পরিদর্শিকা। এতে বিপাকে পড়েছে সেবা প্রার্থী বিভিন্ন গ্রামের শত শত সাধারণ মানুষ। গত পনের দিন ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বন্ধ থাকায় সরকারি ওষুধও নিতে পারছে না কেউ। করোনা ভাইরাসের মহামারীর এই সময়ে সেবা ও ওষুধ মানুষের প্রয়োজন থাকলেও তারা বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, চাপাচৌ গ্রামে অবস্থিত ‘গুণবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’। এখানে প্রতিদিন আশ-পাশের বিভিন্ন গ্রামের মানুষ সেবা গ্রহণ করে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকলেও চিকিৎসক-পরিদর্শিকা সঙ্কটে গত পনের দিন ধরে বন্ধ রয়েছে পরিবার কল্যাণ কেন্দ্রটি। দীর্ঘদিন আগে ডাঃ আনোয়ার হোসেনের বদলী ও উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অবসরপ্রাপ্ত হওয়ার পর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা সোনিয়া আক্তার।

তিনিও ঢাকায় ট্রেনিংয়ে রয়েছেন বলে দাবি করেছেন ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘জনবল সঙ্কটের কারণে মানুষ সেবা পাচ্ছে না। তবে একজন ডাক্তার আগামীকাল (রোববার) এসে সেবা দিবে’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১