বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২০

নবাবগঞ্জে অসহায় মানুষের মাঝে 'ল্যাম্বের' খাদ্যসামগ্রী প্রদান


দিনাজপুরে নবাবগঞ্জে করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা, অসহায় কর্মহীন হতদরিদ্র অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে বে-সরকারী সংস্থা ল্যাম্ব।

টিয়ার ফান্ড ও সীডার ফান্ড হংকং-এর আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয় সংস্থাটি। শনিবার বেলা ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পাটেরখোলা গ্রামে খাদ্য সমাগ্রী বিতরণ করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ।

তিনি জনান, প্রতি জনকে ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২টি সাবান, ১ কেজি লবণ ও ৪টি মাস্ক প্রদান করা হয়েছে। ৩শ ২০ জনকে এ খাদ্য সমাগ্রী দেওয়া হবে। খাদ্য সামগ্রী বিতরনের সময় সংস্থার প্রজেক্ট ফাইনেন্স ম্যানেজার রাজু হেম্রম, টেকনিক্যাল কো-অডিনেটর মো. গোলাম মোস্তফা,এডমিন অফিসার মো. মিজানুর রহমান ও প্রজেক্ট অফিসার গাব্রিয়েল কিস্কু উপস্থিত ছিলেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১