আপডেট : ১১ April ২০২০
নোয়াখালীর সেনবাগে এক ইটভাটার শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর এমবিএম (মোস্তফা ব্রিকফিল্ডে) ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মো. জাহিদ (৫০) নামের ওই শ্রমিকের বাড়ি লক্ষীপুরের রামগতি উপজেলার চর আবজল গ্রামে। লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইটভাটা কর্তৃপক্ষ জানায়,সকালে কাজ করতে গিয়ে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে জাহিদ স্ট্রোক করে মারা গেছে।
যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা মৃত্যুর ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিরকট লাশ হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১