বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২০

সখীপুরে জ্বর শ্বাসকষ্ট নি‌য়ে মারা যাওয়া স্কুলশিক্ষক করোনায় আক্রান্ত ছিলেন না


টাঙ্গাই‌লের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া স্কুল শিক্ষক শামসুল হক (৫৩) করোনায় আক্রান্ত ছি‌লেন না। গতকাল শুক্রবার রা‌তে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম আইইসিডিআর -এর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার (৮ এপ্রিল) ওই শিক্ষক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। জ্বর ও শ্বাসক‌ষ্ট ক‌রোনার লক্ষণ হওয়ায় ওই ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। বাড়ির লোকজনকেও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। প‌রে ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইসিডিআরে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের ভি‌ত্তি‌তে জানা যায় তি‌নি করোনাভাইরাসে আক্রান্ত ছি‌লেন না।

প্রসঙ্গত গত বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের নিজ বাড়িতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্কুল শিক্ষক শামসুল হক (৫৩) মারা যান। শামছুল হক বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আ‌গে থে‌কেই তি‌নি শ্বাসকষ্ট জ‌নিত রো‌গে ভোগ‌ছি‌লেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১