আপডেট : ১১ April ২০২০
নরসিংদীর চরাঞ্চলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আপন সহোদর ও তার সহযোগীরা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের মা ও খালা। শুক্রবার রাতে সদর উপজেলার চরাঞ্চল বাউশিয়া গ্রামে নিহতের নিজ বাড়ীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত রবিনকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত রবিন মিয়া বাউশিয়া গ্রামের গান্ধী মিয়ার ছেলে। এদিকে মৃত্যুর খবরে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনরা। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে নিহতের বাড়ীতে ভীড় জমায় উৎসোক গ্রামবাসী। নিহতের মা সুফিয়া খাতুন জানায়, রবিন নেশাগ্রস্ত ছিলো। সে প্রায়ই নেশা করে বাড়ীর লোকজনকে মারধোর করতো। প্রায় সময়ই তার নামে বাড়ীতে বিচার আসতো। এসব বিষয় নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার গভীর রাতে আলমগীর ও তার শ্বশুড় বাড়ীর লোকজন মিলে রবিনের হাত-পা ও গলায় রশি বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর আলমগীর ও তার সহযোগীরা বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। পরে খবর পেয়ে শনিবার সকালে নরসিংদী মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, চরাঞ্চলের বাউশিয়া গ্রাম থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১