আপডেট : ১১ April ২০২০
কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের এক উপপরিদর্শক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তার ৬৪ সহকর্মী ও পাঁচ চিকিৎসকসহ মোট ৬৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে ভৈরব উপজেলাকে লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা ১৫ জন পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। পরে রাত সাড়ে ১০টায় পুলিশ সুপার ভৈরব থানার সব পুলিশ সদস্যকে (৬৪ জন) কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এর আগে করোনার উপসর্গের কারণে ভৈরব থানার ওই পুলিশ (উপপরিদর্শক) সদস্যের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলে শুক্রবার দুপুরে আসা রিপোর্টে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে বিকেলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও চিকিৎসা বিভাগের সমন্বয়ে গঠিত উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি দীর্ঘ সভা শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১