বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২০

ভোলায় করোনা সন্দেহে আরো একজন আইসোলেশন ইউনিটে ভর্তি


ভোলা সদর হাসপাতলের আইসোলেশন ইউনিটে করোনাভাইরাস সন্দেহে নতুন করে আরো একজনকে ভর্তি করা হয়েছে। ভোলা শহরের ভদ্র পাড়া এলাকার এক বাসিন্দা জ্বর, কাশি, সর্দি ও শরীর ব্যাথা নিয়ে বৃহস্পতিবার রাতে চিকিৎসা নিতে আসলে তাকে রাতেই আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

আজ শুক্রবার এসব তথ্য নিশ্চেত করেন ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

তিনি জানান, গত ৯ দিনে আমরা ভোলা জেলায় ১০০ জনের নমুনা সংগ্রহ করেছি। এরমধ্যে ৪০ জনের রিপোর্ট পেয়েছি তাদের সবার রিপোর্ট লেগেটিভ এসেছে।

এদিকে ভোলার সতা উপজেলায় এ পর্যন্ত মোট ৭১৮ জনকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৫৭৭ জনের হোম কোয়ারেন্টইন শেষ হয়েছে। বর্তমানের ১৪১ জন হোম কোয়ারেন্টইনে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১