বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২০

জামালপুরে কালোবাজারে বিক্রি করা ৩০ বস্তা সরকারি চাল জব্দ


জামালপুরের মেলান্দহ উপজেলায় কালোবাজারে বিক্রি করে দেওয়া সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের একটি গুদাম থেকে ওই চাল জব্দ করা হয়।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে বেতমারী গ্রামের খাদ্য ব্যবসায়ী আব্দুল জব্বারের গুদামে অভিযান চালান  ইউএনও তামিম আল ইয়ামীন। এ সময় ওই ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল জব্দ করা হয়। এই চাল হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল। অভিযানের সময় কেউ আটক হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, ‘চালের বস্তাগুলো ওই গুদাম থেকে জব্দ করে উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। ৩০ বস্তায় আনুমানিক ১৫০০ কেজি চাল রয়েছে। কোন ডিলার তার বরাদ্দের চালগুলো কালোবাজারে বিক্রি করেছেন তা খুঁজে বের করার চেষ্টা চলছে। সরকারি কর্মসূচির চাল কালোবাজারে বেচা-কেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১