আপডেট : ১০ April ২০২০
সাধারণ ছুটি ও যান চলাচল নিয়ন্ত্রণের সময়সীমা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ নিয়ে ৪ দফায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হল। আজ শুক্রবার এই তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি দুই দফা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। একইসঙ্গে বাতিল হয় পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সবধরনের গণপরিবহন চলাচলও। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশে ২১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১