বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২০

আইসোলেশন আছে ৩ জন

চাঁদপুরে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত


চাঁদপুর জেলায় প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী মতলব উত্তর উপজেলার বাসিন্দা।  মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান গতকাল বৃহস্পতিবার রাতে এমন তথ্য জানান।

করোনায় আক্রান্ত রোগী নারায়ণগঞ্জ থেকে গত ৫ এপ্রিল মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউিনিয়নের হারিপাড় গ্রামের তার শ্বশুর বাড়িতে জ্বর, সর্দি,কাশি নিয়ে বেড়াতে আসেন। পরে স্থানীয় লোকজনদের তার মধ্যে করোনার উপসর্গ  সন্দেহাতীত হওয়ায় তাকে গত ৬ এপ্রিল মতলব উত্তর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। করোনায় আক্রান্ত ৩২ বছর এ যুবকের বাড়ি রংপুর। সে নারায়ণগঞ্জের বন্দর একটি বেসরকারি কারখানায় চাকরি করতেন। তিনি নারায়ণগঞ্জ থেকে গত ৫ এপ্রিল মতলব উত্তরের হানিরপাড় তার শ্বশুর বাড়িতে ফেরেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুশরাত হাহান মিথেন জানান, ওই ব্যাক্তি করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ৯ এপ্রিল ফলাফলে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তার শ্বশুর বাড়িতে পুলিশসহ অ্যাম্বুলেন্স রাত ১টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতাল সংলগ্ন আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, আক্রান্ত রোগে মতলব উত্তর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে আইসেলোশনে চিকিৎসাধীন রয়েছে। সকালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমার কথা হয়েছে। ওই রোগী ভালো আছে।

তিনি আরো জানান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসেলোসনে করোনা উপসর্গ নিয়ে আরো ৩জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ২জন পুরুষ। একজন তরুণী। তাদের রিপোর্ট আসলে বুঝাযাবে তারা করোনায় আক্রান্ত কিনা। এ ছাড়াও চাঁদপুর জেলায় ১৭জনের করোনা উপসর্গ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যেই কারোই করোনা পজেটিভ পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১