আপডেট : ০৭ April ২০২০
টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা দুই ব্যক্তির নমুনা পরীক্ষা করে তাদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেন। গত ৪ এপ্রিল কোয়ারেন্টাইনে থাকা সুমন মিয়া ও এরশাদ নামের দুই ব্যক্তির নমুনা আইইডিসিআর -এ পরীক্ষা করার জন্য পাঠানো হয়। ওই পরীক্ষার রিপোর্ট আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে। এতে ওই দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘জ্বর বমি ও পাতলা পায়খানা হলেই যে করোনাভাইরাসে আক্রান্ত এটা নিশ্চিত নয়। তাই জ্বর কাশিতে ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১