বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২০

দুদিনে মৃত ১০ হাজার

বিশ্বজুড়ে করোনায় মৃত ৭০ হাজার ছাড়িয়েছে


বিশ্বজুড়ে করোনাভাইরাস কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আর এর মধ্যে গত দু'দিনে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এই সময়ের মধ্যে শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে দেড় লাখের বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্বজুড়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৫৬। ১৮৩ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে।

ঠিক দুদিন আগে বিশ্বজুড়ে ১৮১টি দেশে ১১ লাখ ৩১ হাজার ৭১৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আর ওই সময় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৬০ হাজার ১১৫ জন ব্যক্তি। এই হিসাবে গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার ২৪১ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১