বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২০

বীরগঞ্জে হরিজনদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি গোপাল


প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সাধারণ ছুটিতে বাসায় অবস্থানকারী বীরগঞ্জ পৌরসভা এলাকার হরিজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। সোমবার রাতে বীরগঞ্জ পৌরসভা এলাকার হরিজনদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী, মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এ সময় তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারের দেওয়া নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।

তিনি বলেন, দেশে খাদ্য সংকট নাই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না।

এসময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১