বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২০

শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধের অনুরোধ


আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধের জন্য সদস্যভুক্ত কারখানাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার (০৬ এপ্রিল) রাত ১০টায় বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ ঘোষণায় এ অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে সদস্যদের সহায়তায় বিজিএমইএ দপ্তরে ইতোমধ্যে একটি সেল খোলা হয়েছে। এ নিয়ে তিন ধাপে কারখানা বন্ধ রাখার আহ্বান জানালো বিজিএমইএ।

এর আগে, করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ করে বিজিএমইএ।
 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১