বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

বাঞ্ছারামপুরে তাজুল ইসলাম এমপির ত্রাণ বিতরণ


ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ১২৬টি ওয়ার্ডে ৬ হাজার ত্রাণের পেকেট বিতরণ করা হয়।

আজ সোমবার উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি এ ত্রাণ বিতরণ করেন। নিজস্ব অর্থায়নে প্রতিটি ওয়ার্ডের মেম্বার এবং দলীয় নেতবৃন্দের মাধ্যমে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

প্রতিটি পেকেটে চাল,ডাল ,আটা,তৈল, পিয়াজ, সাবানসহ প্রায় ১৫ কেজি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১