আপডেট : ০৬ April ২০২০
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ জ্বর, সর্দি কাশি ও বমিতে আক্রান্ত হয়ে জিহাদুল ইসলাম জিহাদ (২২) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। তবে তার পরিবার বলছে সে দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলো। পাঁচ দিন আগে সে ঢাকা থেকে বাড়িতে ফেরে। আজ সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে বগুড়া নেয়ার পথে সে মারা যায়। বিষয়টি তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন মিয়া নিশ্চিত করেছেন। জিহাদ উপজেলার সরাপপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুর পর তার লাশ বাড়িতে নিয়ে আসলে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তার শরীর থেকে নমূনা সংগ্রহ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১