বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০২০

ফেসবুকে খবর পেয়ে রাতেই খাদ্য-সামগ্রী নিয়ে হাজির পাইকগাছার ইউএনও

ফেসবুকে খবর পেয়ে রাতেই খাদ্য-সামগ্রী নিয়ে হাজির পাইকগাছার ইউএনও


করোনার কারণে ফেসবুকে দুর্ভোগের কথা শুনে অসুস্থ ও কাজ করতে অক্ষম বৃদ্ধ স্বামী ও কর্মহীন অসহায় গৃহবধূর বাড়িতে রাতের আঁধারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

অসহায় দম্পতির বাড়ি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটী গ্রামে। বৃদ্ধের বয়স ৯৩ বছর। হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি গত কয়েক বছর বাঁকপ্রতিবন্ধী হয়ে শয্যাশায়ী রয়েছেন। অপরদিকে স্ত্রী দিনমজুরের কাজ করে কোন রকমে সংসার চালিয়ে আসছিল। সম্প্রতি করোনা মহামারীর কারণে অঘোষিত লকডাউনে সকল কাজকর্ম স্থবির হয়ে পড়ায় কর্মহীন হয়ে অসুস্থ বৃদ্ধ স্বামীকে নিয়ে গত বেশ কিছু দিন চরম দুর্ভোগে রয়েছেন ওই গৃহবধূ।

এপর্যন্ত তারা কোথাও থেকে কোন ত্রাণ পায়নি তাদের এই দুর্ভোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা ইউএনও জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। কর্মকর্তাদ্বয় শনিবার রাতের আধারে চাল, ডাল, তেল, আলু, সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে ওই পরিবারের বাড়িতে যান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক খোঁজ খবর নেন ইউএনও জুলিয়া সুকায়না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১