আপডেট : ০৪ April ২০২০
কুমিল্লার হোমনায় পৌর মেয়রের নিজস্ব উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা এগারোটায় পৌরসভা কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর পরামর্শক্রমে মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে ১২ শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, পৌর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, কমিশনার আবদুল বাতেন, মো. রাজ মিয়া, মাকসুদা আক্তার ও স্বপ্না আক্তার, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ। এছাড়া হোমনা গণপাঠাগারের উদ্যোগে এর পরিচালক আবদুস সালাম ভূঁইয়া হতদরিদ্র্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১