বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২০

ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করায় মিষ্টির দোকানসহ ২ জনকে জরিমানা


কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে এক মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা এবং অকারণে ঘোরাঘুরি করায় একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ভেড়ামারা শহরে পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারক ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এ জরিমানা করেন।

এসময় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, ভেড়ামারা শহরে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক শহরের পাবনা সুইটস’র মালিককে ৪০ হাজার টাকা এবং অকারণে ঘোরাঘুরি করায় এক মোটরসাইকেল আরোহীকে দন্ড বিধির ১৮৮ ধারায় এক হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১