বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২০

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে, একদিনেই ৬০১ জন


করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার পেরিয়েছে। খবর এনডিটিভির।

এদিকে এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৬৮ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৮২। ইতিমধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন।

ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। কিন্তু এর মাঝেও দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সরকারি হিসেবে গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১