বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২০

প্রত্যেক উপজেলার অন্তত ২ জনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর


করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানায়। ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই তার নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালককে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

আজ সারাদেশ থেকে এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. মো. হাবিবুর রহমান।

ব্রিফিংয়ে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১