আপডেট : ০২ April ২০২০
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ওয়ার্ডের এক যুবলীগ নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উসুই প্রু মারমা (৩০)। তিনি জিং হ্লা মারমার সন্তান। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা উসুইকে ঘর থেকে ডেকে কয়েকশ গজ দূরে নিয়ে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, একদল উপজাতি সন্ত্রাসী গতকাল বুধবার রাতে যুবলীগ নেতা উসুই প্রু মারমাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। কারা ঘটনার সাথে জড়িত এখনই সেটি বলা সম্ভব না, তবে ওই এলাকাটি সন্তু লারমার জেএসএস-এর নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত। এদিকে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইপ্রু সাইন চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১