বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২০

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, আহত ১০


প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে লক ডাউন উপেক্ষা করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ছুলেমা খাতুন (৫৫) এবং অজ্ঞাত এক নারীসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন।

গতকাল রোববার দিবাগত রাত ২টায় ময়নসিংহ চায়না মোড় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছুলেমা খাতুন পূর্বধলা উপজেলার দিকজান গ্রামের মো: রজব আলীর স্ত্রী এবং অজ্ঞাত নারী উপজেলার বাড়হা গ্রামের। আহতদের মধ্যে ২ জন গুরুতর থাকায় প্রথমে ময়মনসিংহ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, ঢাকা থেকে পিকআপ যোগে ফেরার পথে ময়মনসিংহের চায়না মোড় পোট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে মহাসড়কে ওঠার সময় পিছন থেকে একটি ট্রাক এসে পিকআপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছুলেমা খাতুন নিহত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১