আপডেট : ২৯ March ২০২০
গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের কাছে দুইশত প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা ববি মিতুর হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা। এসব খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, একটি সাবান, একটি মাক্স ও একটি লিফলেট । এ খাদ্য সহায়তা প্রদানকালে এনডিসি মাহাবুবুর রহমান, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগে সাধারন সম্পাদক এসএম নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মুকসুদপরের দিনমজুর, রিকসা-ভ্যান চালক, ফুটপাতের চা ও মুদি দোকানদার সহ নিম্ন আয়ের প্রায় ৪শ পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তসলিমা আলী, সহকারি কমিশনার ভুমি আসমত হোসেন ভুইয়া তার ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তাদের মাধ্যমে তালিকা করে, ইউনিয়ন ট্যাগ অফিসারের সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের বাড়ী বাড়ী গিয়ে তা পৌছে দেন। উপজেলা সহকারি কমিশনার আসমত হোসেন ভুইয়া জানান, মুকসুদপুর পৌরসভা, খান্দারপাড়, উজানী, জলিরপার, দিগনগর, বাটিকামারি, বনগ্রাম, গোবিন্দপুর, খানপুরা, গোহালা এলাকার মোট ১০টি এলাকায় এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১